1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ

শ্রীবরদীতে বেতন বৈষম্যমুক্ত বাংলাদেশের দাবীতে অবস্থান কর্মসূচী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে বেতন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দাবীতে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (০২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ ভবন সংলগ্ন ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর শ্রীবরদী আহবায়ক কমিটির আয়োজনে ওই কর্মসূচী পালন করা হয়। ২০১৫ সালে প্রদত্ত ৮ম পে- স্কেল, সংশোধণসহ বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের প্রার্থক্য সমাহার ও গ্রেড সংখ্যা কমানো, এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর উচ্চতর গ্রেড প্রদান, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনবহালসহ জৈষ্ঠ্যতা বজায় রাখা, সচিবালয়ের ন্যায় গ্রেড ও পদবি পরিবর্তন,সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয়, নিম্ন বেতন ভোগীদের জন্য রেশন ও ১০০% পেনশন চালু পেনশন গ্র্যাচুইটি হার ৯ টাকা সমান ৫০০ টাকা করা ও কাজের ধরণ অনুযায়ী পদনাম ও গ্রেড একিভূত করার দাবীতে ওই কর্মসূচী পালন করা হয়।
এ সময় ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর শ্রীবরদী আহবায়ক কমিটির আহবায়ক উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অফিস সহায়ক চান মিয়া, সদস্য সচিব উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের অফিস সহায়ক আশরাফ হোসেন জজসহ বিভিন্ন দপ্তরের ১১-২০ গ্রেডের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com