
শেরপুর : দৈনিক সময়ের আলো’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বুধবার (২ মার্চ) বিকেলে এ উপলক্ষে প্রেসক্লাব নালিতাবাড়ী এর কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল এর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন সময়ের আলো’র শেরপুর প্রতিনিধি ও প্রেসক্লাব নালিতাবাড়ী’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আমিনুল ইসলাম। প্রিয় অতিথির বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী বক্তব্য রাখেন।
এছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ হাকাম হীরা, প্রতিষ্ঠাতা সামেদুল ইসলাম তালুকদার, প্রিন্সিপাল মুনীরুজ্জামান বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহদিুল ইসলাম খোকন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবীর, সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ, মার্সেল এর পরিবেশক সামিউল হক, সাংবাদিক বিপ্লব দে কেটু, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, আমিনুল ইসলাম, আব্দুল মোমেন, জাফর আহমেদ, মিজানুর রহমান, এম. উজ্জল আহমেদ, হারুণ অর রশিদ, রাকিবুল ইসলাম, শাহাদত তালুকদারসহ অন্যান্য সংবাদকর্মী ও সূধীমহল উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য শেষে কেক কেটে ও অতিথিদের মিষ্টি মুখ করিয়ে সময়ের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
পরে সিনিয়র সাংবাদিক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া এর রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।