1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

কলাপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুর প্রেসক্লাবের সভাপতি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য ও জিটিভির কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বেলা বারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েলসহ সাংবাদিক নেতৃবৃন্দ। মানবন্ধনে প্রায় শতাধিক সংবাদকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বক্তারা হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার জানান। ৭২ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়ে আলটিমেটাম দেন সাংবাদিকরা।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যার পর গণমাধ্যমে প্রকাশিত সংবাদের জের ধরে সাংবাদিক মনিরের উপর সন্ত্রাসী হামলা চালায় বহুল আলোচিত কুয়াকাটার পর্যটক নির্যাতন ও গৃহকর্মী নির্যাতনসহ একাধিক মামলার প্রধান আসামী সোহাগ আকনসহ কালাবাহিনীর সদস্যরা। বর্তমানে মনির বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহিপুর থানার ওসি তদন্ত মাহবুবুল আলম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং অব্যাহত রয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com