1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বিশ্ব বন্যপ্রাণী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ মার্চ, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : ‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ এই শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে ময়মনসিংহ বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে উপজেলার মধুটিলা ইকোপার্কের প্রধান গেইট থেকে একটি র‌্যালী বের হয়ে ইকোপার্ক এলাকা প্রদক্ষিণ করে। পরে ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শাহীন কবীর সভাপতিত্ব করেন।

এসময় অন্যান্যের মাঝে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, বার্ড কনজারভেশন সোসাইটি শেরপুরের সংগঠক দেবদাস চন্দ বাবু, ইলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সভাপতি পিটিশন রেমা, উকিল উদ্দিন, চাঁন মিয়া, সেভ দ্যা নেচার সভাপতি হামিদুজ্জামান সজীব, স্বেচ্ছাসেবক সালমা জাহান লিপি, আব্দুল বারেক মঞ্জু, শুভংকার বিশ্বাস, মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।

জেলার বিভিন্ন এলাকা থেকে বন বিভাগের ইআরটি সদস্য, স্বেচ্ছাসেবক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রাণপ্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষায় ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ নির্মিত বিশেষ ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com