1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নরসিংদী থেকে ডাকাতি হওয়া সয়াবিন তেল নকলায় উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা নামক স্থান থেকে গত বুধবার রাতে ডাকাতি হওয়া ৬০ ড্রাম (১৫ হাজার লিটার) সয়াবিন তেলের মধ্যে তেল ভর্তি ২০টি ড্রাম ও বিক্রি হয়ে যাওয়া ৪০টি তেলের খালি ড্রাম শেরপুরের নকলা থেকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

নকলা থানা-পুলিশের সহায়তায় নকলা পৌরশহরের উত্তর রাজার ওমামা অয়েল মিল থেকে তেল ভর্তি ড্রাম উদ্ধার এবং মিল মালিক ওয়ালি উল্লাহকে (৪৫) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

জানা যায়, ওয়ালি উল্লাহ নকলা উপজেলার নকলা ইউনিয়নের নকলা উত্তর গ্রামের আব্দুল খালেকের পুত্র। এবং জাতীয় পার্টি নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া গঙ্গানগর এলাকার গ্লোবাল ইডিবেল অয়েল লিমিটেড থেকে ৬০ ড্রাম সয়াবিন তেল ভর্তি একটি ট্রাক (নম্বর-ঢাকা মেট্রো ট-২৪-০৬১৩) কিশোরগঞ্জের বাজিতপুরের দিকে রওনা করে। তেলের মালিক ছিলেন বাজিতপুরের মিরাপুর গ্রামের গোলাপ মিয়ার পুত্র তেল ব্যবসায়ী মশিউর রহমান (৩১)।

রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার ভৈরব এলাকায় মাইক্রোবাসে করে হাতে ওয়াকিটকি, সিগনাল লাইট, হ্যান্ডকাফসহ র‍্যাবের পোশাক পরিহিত ডাকাত দল তেলের ড্রাম বোঝাই ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এ সময় তারা ট্রাকের চালক রফিকুল ইসলাম (৪২) ও হেলপার রানা মিয়াকে (২০) হাত-পা ও মুখ বেঁধে বেদম মারধর করে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে ট্রাকটি কিশোরগঞ্জের নান্দাইল হয়ে ১০ ফেব্রুয়ারি ভোরে নকলায় এনে ওমামা অয়েল মিলের মালিক ওয়ালি উল্লাহর কাছে তেলভর্তি ড্রামগুলো বিক্রি করে দেয়। পরবর্তীতে খালি ট্রাক এবং ট্রাকের চালক ও হেলপারকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাস্তার পাশে ফেলে মাইক্রোবাসে করে ডাকাতদল পালিয়ে যান।

তেলের মালিক মশিউর রহমান এ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারি শিবপুর থানায় মামলা (নম্বর-৮) করেন। আদালত জড়িতদের গ্রেপ্তার ও তেল উদ্ধারের জন্য গত ২০ ফেব্রুয়ারি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করেন। পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের তথ্য মতে, নকলায় ওমামা অয়েল মিল থেকে তেল ভর্তি ২০টি ড্রাম ও বিক্রি হয়ে যাওয়া ৪০টি তেলের খালি ড্রাম এবং মিল মালিক ওয়ালি উল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে ওমামা অয়েল মিল মালিক ওয়ালি উল্লাহর যোগসাজশ থাকায় প্রায়ই তারা চুরি-ডাকাতি করা তেল এখানে এনে বিক্রি করত।

ওমামা অয়েল মিল মালিক ওয়ালি উল্লাহ জানান, সয়াবিন তেল ভর্তি ড্রামগুলো তিনি বিক্রির জন্য কিনেছিলেন। তবে ক্রয় সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com