1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় নীলফামারী জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ 

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
এ জি মুন্না, নীলফামারী : দ্বিগুণ বেড়ে যাওয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ বিএনপির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সদস্য, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দলের নির্বাহী কমিটির সহ-সভাপতি আবুল খায়ের ভূইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগীয়) আব্দুল খালেক।
পৌর মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিএনপির জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (দুলাল), কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সীমা পারভীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আযমসহ দলের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com