1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

এক বছর ধরে নিখোঁজ গৃহবধূ ও পোষাক শ্রমিক রীনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ মার্চ, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : গোপনে একতরফা তালাকের পর দ্বিতীয় দফায় স্বামীর সংসারী হয়ে প্রায় এক বছর যাবত নিখোঁজ রয়েছে তরুণী গৃহবধূ ও দুই সন্তানের জননী পোষাক শ্রমিক রীনা বেগম (২৪)। পরিবারে সাথে যোগাযোগ বিচ্ছিন্নের প্রায় এক বছরে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মিলছে না তার। এমতাবস্থায় ভাগ্যবিড়ম্বিত রীনার শেষ পরিণতি কি হয়েছে তা নিয়ে সংশয়ে দিশেহারা রীনার মা রেজিয়া ও পরিবার।

রীনার মা রেজিয়া ও তার পরিবারের লোকজন জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা পানিহাতা পাহাড়ি গ্রামে পিতা ইউনুছ আলী ফকিরের বাড়িতে বসবাস করেন স্বামী পরিত্যক্তা রেজিয়া বেগম। তার একমাত্র কন্যা রীনার কৈশরেই বিয়ে দেন। কিন্তু এ সংসার টেকেনি নানা কারণে। কিছুদিন পর প্রায় ৮ বছর আগে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার রুহিপাগারিয়া গ্রামে আব্দুল কাদিরের ছেলে কামাল হোসেনের কাছে দ্বিতীয় বিয়ে দেওয়া হয় কিশোরী রীনাকে। বিয়ের পর ওই সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান আসে। প্রথমদিকে সংসার ভালো চললেও ২০২০ সালে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে স্বামীর বাড়ির লোকজন। একপর্যায়ে রীনাকে সন্তানসহ বাড়ি পাঠিয়ে দিয়ে গোপনে একতরফা তালাক দেয় স্বামী কামাল। পরে রীনা স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা দায়ের করলে আপোষ-মিমাংসার শর্তে জামিন নেয় কামাল।

এদিকে রীনা গাজীপুরের একটি পোষাক কারখানায় যোগ দিলে কামাল ও রীনার মাঝে যোগাযোগ শুরু হয় এবং উভয়ে সেখানে পুনরায় সংসার শুরু করে। কিছুদিন পর্যন্ত মা রেজিয়া ও পরিবারের অন্যদের সাথে মোবাইল ফোনে উভয়ে যোগাযোগও রাখলেও এর কিছুদিন পর থেকে রীনার সাথে তার পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। রীনার মা রেজিয়াসহ পরিবারের অন্যরা রীনার স্বামী কামালের মোবাইলে যোগাযোগ করলে সে কিছুৃ জানে না বলে জানিয়ে দেয়। এমতাবস্থায় গত প্রায় এক বছরে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে অবশেষে রীনার মা মেয়েকে অপহরণের অভিযোগ এনে চলতি বছর আদালতের শরাণাপন্ন হন। বর্তমানে বিষয়টি থানা পুলিশের তদন্তাধীন রয়েছে।

রীনার মা রেজিয়া বেগম জানান, রীনা ও তার স্বামী কামাল গাজীপুরের এক জায়গায় থেকে আবারও সংসার শুরু করেছিল নতুনভাবে। তারা আমাদের সাথে ফোনে যোগাযোগও রাখছিল। কিন্তু প্রায় এক বছর হলো আমরা কাউকেই ফোনে পাচ্ছি না। নাম্বারগুলো বন্ধ দেখায়। কামালের পরিবারের সাথে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছি। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আমার মেয়ের কিছু একটা অবশ্যই হয়েছে। নইলে হঠাৎ করে কেন এতোদিন যোগাযোগ বন্ধ রাখবে? তার স্বামীর বাড়ির লোকজন সব অস্বীকার করে। তারা কিছুই জানে না বলে জানায়।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গাজীপুরের পোষাক কারখানায় কাজ করে স্বামী-স্ত্রী একসাথে সংসার করছিল বলে জানতে পেরেছি। কিন্তু দীর্ঘদিন যাবত পরিবারের সাথে যোগাযোগ না থাকায় খোঁজে না পেয়ে রীনার মা বাদী হয়ে আদালতে মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এখনও পর্যন্ত রীনা ও তার স্বামী কামালকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com