1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

মাধ্যমিকের ক্লাস শুরু এ মাসেই: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ মার্চ, ২০২২

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ মাসের মাঝামাঝি থেকেই মাধ্যমিকের ক্লাস পুরোদমে শুরু করতে পারবো। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার কী হবে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো। পুরোদমে ক্লাস শুরুর পর অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখা হতে পারে।

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান এডুকেশন ফেয়ার-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পুরোদমে ক্লাস শুরু হলে ব্লেন্ডেড এডুকেশন কীভাবে শুরু করা হবে- আমরা সে পলিসি করছি। এ মাসের ২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে সেটা তুলে দেওয়ার কথা। এজন্য কার্যক্রম চলছে। সেটা হয়ে গেলে ঠিক করবো কীভাবে, কোথায়, কখন প্রয়োগ করবো। সেক্ষেত্রে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, আমরা যে অনলাইনে করছি সেটা সেই অর্থে পুরো ব্লেন্ডেড না। ব্লেন্ডেড এডুকেশন করতে হলে আমাদের সব ক্লাসরুমকে তৈরি করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, এটা আরও দিতে হবে। কাজেই এটা যে এই মুহূর্তে সব কাজ হয়ে যাচ্ছে তা কিন্তু না।

বুয়েটে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নিয়েছি।  বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সেই পুনরনবিন্যাসকৃত সিলেবাসে হওয়া উচিৎ, সেটাই যৌক্তিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com