1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ী বিএনপি’র বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ৬ মার্চ, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ করেছে শেরপুরের নালিতাবাড়ী বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন।

শনিবার (৫ মার্চ) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের শহীদ মিনার চত্বরে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আমীনের সভাপতিত্বে এসময় যুগ্ম-আহবায়ক সাবেক ও ইউপি চেয়ারম্যান উইনুছ আলী দেওয়ান, যুগ্ম-আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক আলী আশরাফ ভুইয়া, দুলাল হোসেন, শহর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রিপন, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাকসিম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, যুবদল নেতা আব্দুর রহমান তারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় তারা চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে বিভিন্ন শ্লোগান দেন এবং বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com