1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে নাগরিক শিক্ষা নিয়ে দিনব্যাপী কর্মশালা

  • আপডেট টাইম :: রবিবার, ৬ মার্চ, ২০২২

শেরপুর: শেরপুরে “ইয়্যুথ ফর সিভিক এড্যুকেশন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের আয়োজনে শেরপুর শহরের আলিশান কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভলান্টিয়ার ফর বাংলাদেশের সভাপতি নাঈম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, মোবাইলে আসক্ত বর্তমান তরুণ প্রজন্মকে দেশ ও দশের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইতোমধ্যে সীমান্তঘেঁষা শেরপুর জেলার প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। করোনাকালে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, মানুষ মানুষের জন্য৷ এই আধুনিক যুগেও কিছু উদ্যোমী তরুণ এই প্রবাদটি এখনো বাস্তবায়ন করে যাচ্ছে। তাদের কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবীদার।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুরের সাধারণ সম্পাদক আনিকা তাশফিয়ার সঞ্চালনায় নাগরিক শিক্ষা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইমরান হাসান রাব্বী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌসী প্রিয়া।

অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলা থেকে পঞ্চাশ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। দিনশেষে তিনটি প্রকল্প প্রস্তাবনা দেন অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা। ছাত্রীদের জন্য সুরক্ষিত স্কুল ও কলেজ ক্যাম্পাস, শিশুদের জন্য নিরাপদ পৃথিবী ও কিশোর অপরাধ দমনে করণীয় শীর্ষক তিনটি প্রস্তাবনা ও বাজেট পেশ করা হয় অনুষ্ঠানে।

কর্মশালায় সহকারী কমিশনার সানোয়ার মোরশেদ, ভিবিডি শেরপুর টিমের মশিউর রহমান সজীব, আলিয়াসুর সুমন, মহিবুল আলম রাব্বী, অনিক প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালায় জেলার পাঁচ উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com