
শেরপুর : শেরপুর জেলার বৃহত্তম বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ ২০২০-২১ এর জেলা আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি।
গত বৃহস্পতিবার (৩ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দিন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক উত্তম কুমার নন্দি, জমশেদ আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু।
উল্লেখ্য, আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার ২০২০-২১ এর আয়োজনে ৩২টি কলেজের শিক্ষার্থীরা ১৩টি ইভেন্টে অংশগ্রহণ করবে।