1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় পানিতে ডুবে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৬ মার্চ, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় খালের পানিতে ডুবে জুলেখা বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৬ মার্চ) উপজেলার নারায়নখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুলেখা বেগম উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বেপারিপাড়া এলাকার মৃত জামির বেপারির স্ত্রী।

নিহতের মেয়ে জুহুরা বেগম জানান, জুলেখা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক ভোগতেছিলেন। তাকে ঘরে আটকিয়ে রাখা হতো। হঠাৎ শনিবার রাতে সে ঘর থেকে পালিয়ে যায়। পরে আমরা বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁিজ করি। সকাল আটটার দিকে বাড়ির পাশে নারায়খোলা বাজারে প্রবেশের পথে ব্রীজের নিচে খালের পানি একটি মৃতদেহ পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে নকলা থানার এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মা জুলেখা বেগমের মরদেহ উদ্ধার করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, জুলেখা বেগমের বয়স একশ বছরের উপরে। মানসিক রোগি হওয়া পরিবারের লোকজন অনেকদিন যাবৎ ঘরে বন্দির মত রাখতেন। হঠাৎ করেই সে সকলের অগোচরে শনিবার রাতে ঘর থেকে বের হেয় যায়। রোববার সকালে নারায়নখোলা বাজারের ব্রীজের নিচে খালের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামল নিয়ে পরিবারের আবেদনের উর্ধতন কর্তপক্ষের অনুমতি স্বাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com