1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ১৩ঘর পুড়ে ছাই

  • আপডেট টাইম :: সোমবার, ৭ মার্চ, ২০২২
এ জি মুন্না, নীলফামারী: নীলফামারীর কুন্দপুকুরে অগ্নিকান্ডে পাঁচ পরিবারের ১৩টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের গুড়গুড়ি ব্রাম্মণপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- চিত্ত রঞ্জন, বিলাস চক্রবর্তি, বিনয় চক্রবর্তি, সুকুমার চক্রবর্তি ও মাখন চক্রবর্তি। অগ্নিকাণ্ডে নগদ অর্থ আসবাবপত্র সহ প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম জানান, বিকেলে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্ত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে আগুনে ১৩টি ঘর ছাড়াও নগদ টাকা ও আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে তাৎক্ষনিকভাবে শুকনো খাবার ও কম্বল দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারীর সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এলাকার চিত্ত রঞ্জনের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com