শেরপুর : ৬ মার্চ রবিবার শেরপুর জেলা পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে সকাল ৯ টায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে শেরপুর জেলা পুলিশের মার্চ-২০২২ খ্রিঃ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।
পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ লাইনস্ শেরপুরের আর আই বিরাজ চন্দ্র সরকার।