1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মুরাদনগরে ১০ কেজি গাজাঁসহ দুই নারী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৭ মার্চ, ২০২২
মুরাদনগর (কুমিল্ল) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় দশ কেজি গাজাঁসহ দুই জন নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুর ১টার সময় মুরাদনগর উপজেলা খাদ্য গুদামের সামনে কোম্পনীগঞ্জ-মুরাদনগর সড়ক হতে তাদেরকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত নারী মাদক পাচারকারী সদস্যরা হলো, টাঙ্গাইল জেলার কালিহাতি থানার শরাতলা গ্রামের মৃত্যু রেজাউলের স্ত্রী আয়েশা খাতুন (৫০) ও রফিক মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়ক দিয়ে মুরাদনগর সদর হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আবু হেনা মোস্তফা রেজার নেতৃত্বে একদল পুলিশ উপজেলা খাদ্য গুদামের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কটিতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় দুইজন নারী সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিল। দাড়িয়ে থাকা নারীদের পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদেরকে তল্লাশি কালে ১০ কেজি গাজাঁ উদ্ধার করে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম বলেন, আটককৃত মহিলার কাছ থেকে ১০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের ৩৬ (১) এর ১৯ (খ) ধারায় মামলা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com