1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

দিনাজপুরে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ৭ মার্চ, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুর জেলার ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলার আওতাভুক্ত আফতাবগঞ্জ শাখা রহিমাপুর গ্রামে ‘আমরাই পারি, আমরাই পারবো’ সেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রি কম্পিউটার ট্রেনিং এর উদ্বোধন করা হয়েছে।
তথ্য মন্ত্রনালয়ের এনডিসি‘র মহাপরিচালক মোঃ শাহিন ইসলাম এর সার্বিক সহযোগীতায় গতকাল রবিবার বেলা ১২টায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈয়দ হাসান তারেক সানি‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল আজিম আনু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবীন গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দবিরুল ইসলাম, রহিমাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর আলম, কুশদহ ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ একরামুল হক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com