
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে পুড়ে মারা গেছে ৭ মাসের শিশু সামিয়া। এসময় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত মা চম্পা বেগম (৩০)। তাকে স্থানীয়া উদ্ধার করে কলাপাড়া হাসপাতলে ভর্তি করে। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে সোমবার বিকেলে ধুলাস্বার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজমিস্ত্রী রমজান বাবুর স্ত্রী চম্পা বেগম ঘরে শিশু কন্যাকে ঘুমন্তÍ অবস্থায় রেখে বাইরে যায়। এসময় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই ঘরে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় শিশু সামিয়া আগুনে পুড়ে মারা যায়। মেয়েকে বাঁচাতে মা চম্পা বেগম এগিয়ে এলে সে গুরুতর আহত হয়।
কলাপাড়া হাসপাতলের চিকিৎসক ডা: মো: মাহামুদুল রহমান মিতুল এ প্রতিনিধিকে জানান, অগ্নিকান্ডে চম্পা বেগমের ডান হাত ও মুখমন্ডলসহ শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
ধুলাস্বার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আগুন কি ভাবে লেগেছে এখন পর্যন্ত জানা জায়নি। খবর শুনে ঘটনা স্থলে গিয়েছিলাম। ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের সাংবাদিকদের জানায়, এ খবর পেয়েই তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক গনমাধ্যমকে বলেন, আগুনে পুড়ে শিশু মৃত্যুর খবর পেয়েছেন। দুর্ঘটনার স্বীকার পরিবারকে সবধরনের সহায়তা দেয়া হবে বলে তিনি জানান।