1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় ইজিবাইক ও ট্রলি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় ইজিবাইক ও মাটিবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়েছে।
সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া টিএনটি অফিসের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন,সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোড়দো দোলইপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আলীম হোসেন (৩২), ফজলুর রহমানের স্ত্রী আনজুয়ারা খাতুন (৪৮),একই গ্রামের দাউদের স্ত্রী তাসলিমা (৪০), একই গ্রামের শওকত সরদারের ছেলে আলমগীর (৪০) এবং খোড়দো পাকুড়িয়া গ্রামের মৃত কিয়াম উদ্দীনের ছেলে ইজিবাইক চালক সরোয়ার (৪০)।
আহত ইজিবাইক চালক জানান, তিনি যাত্রী নিয়ে কলারোয়ার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে বাগআঁচড়া টিএনটি অফিসের সামনে পৌঁছালে হঠ্যাৎ নাভারণগামী একটি একটি মাটিবোঝায় ট্রলি তার গাড়ি সামনে চলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে করে তিনিসহ ইজিবাইকে থাকা যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়া আহতদের উদ্ধার করে বাগআঁচড়া সাতমাইল জোহরা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
জোহরা মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান হাবিব জানান, আহতরা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা আশংকামুক্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com