রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। শার্শার উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও সহকারি (ভূমি) কমিশনার শারমিন সুলতানা মিথিলা।
এসময় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন- শার্শা থানা অফিসার ইনচার্জ মামুন খান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়.এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।