1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ৭ মার্চ পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
এ জি মুন্না, নীলফামারী : নানা কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে গোটা নীলফামারীতে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর চত্তরে সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পূষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচানা সভার আয়োজন করা হয়।
সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
এরপর পর্যায়ক্রমে অতিরিক্ত পুলিশ সুপার এসএম মুক্তারুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক সহ উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, জেলা এলজিইডি, গণপূর্ত, সড়ক বিভাগ, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা খাদ্য বিভাগসহ বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী আওয়ামী লীগের আয়োজনে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, কামরুজ্জামান, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, জেলা তাতীঁ লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমূখ।
এছাড়া নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে পরিষদের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল সহ জেলা পরিষদের প্রতিনিধিরা।
অপরদিকে দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা সহ সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি পালিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com