1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মুরাদনগরে সংরক্ষিত ইউপি সদস্যের বাড়ির ছাদে গাঁজা চাষ, ছেলে আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক সংরক্ষিত ইউপি সদস্যের বাড়ির ছাদে গাঁজা চাষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সদস্যের ছেলে মোহাম্মদ মাসুদ (৪৪) কে আটক করে ও ১০টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ।
রবিবার দিবাগত রাত ৯টায় উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীপুর গ্রাম থেকে গাঁজা গাছ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত মোহাম্মদ মাসুদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মনিকা বেগম ও মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নবীপুর গ্রামে ইউপি সদস্য মনিকা বেগমের বাড়ির ছাদে গাঁজা চাষ হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০টি গাঁজা গাছ, গাঁজা চাষ সংরক্ষণ ও বিক্রির সরঞ্জাম উদ্ধার করে। গাঁজা চাষের অভিযোগে মহিলা ইউপি সদস্যের ছেলে মোহাম্মদ মাসুদকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম বলেন, নিজ বাড়ির ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রির অভিযোগ মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com