1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে মায়ের সাথে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

শেরপুর: শেরপুরে স্কুলের ফিস দিতে দেরি করায় মায়ের সাথে অভিমান করে মোছা. দিশা (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ৭ মার্চ সোমবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। দিশা স্থানীয় মো. ইসমাইল হোসেন টিটুু মিয়ার মেয়ে ও পার্শ্ববর্তী সাপমারী এলাকার নতুন কুড়ি কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে দিপা সবার ছোট। সোমবার সকালে দিপার মা লিপি বেগম দিশাকে তাকে স্কুলে যেতে বললে ফিস না দিলে সে স্কুলে যাবে না বলে জানায়। এতে তার মা ক্ষুব্ধ হয়ে দিপাকে বকাবকি ও একটি চড় দিলে সে অভিমানে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের গোয়াল ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা দিশাকে উদ্ধার করে ভাতশালাস্থ জিনোম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় থানা পুলিশ।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া জানান, নিহত স্কুলছাত্রীর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com