1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শারিরিক নির্যাতনের প্রতিকার ও উত্তরাধিকার চেয়ে শিক্ষিকার সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : সৎ ছেলে দ্বারা শারিরিক নির্যাতন ও নিজের নাবালক ছেলেকে উত্তরাধিকার থেকে বঞ্চিতের ষড়যন্ত্র থেকে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক শিক্ষিকা। মঙ্গলবার (৮ মার্চ) শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন পাঁচগাঁও দাখিল মাদরাসা সহকারী শিক্ষিকা হাসনা হেনা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, পৌর শহরের গড়কান্দা এলাকায় মরহুম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হাসনা হেনার ছেলে হাবিব তন্ময় (১২) এর কাছ থেকে তার স্বামীর প্রথম স্ত্রীর ছেলে আবু হুরাইরা সুমন পাঁচ দিন আগে তন্ময়ের কাছ থেকে পিতার রেখে যাওয়া একটি ডাম ট্রাক নিজ নামে লিখে নেওয়ার জন্য সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে বিষয়টি শিশু তন্ময় বাড়ি গিয়ে জানালে মা হাসনা শহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় আবু হুরাইরার চালের দোকানে গিয়ে স্বাক্ষরের বিষয়ে জানতে চান। ফলে এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হুরাইরা ও তার আরও দুই সহোদর মিলে হাসনা হেনাকে মারধর ও শারিরিকভাবে করে। এসময় উপস্থিত লোকজন হাসনা হেনাকে উদ্ধার করে।

শিক্ষিকা হাসনা হেনা বলেন, গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আইনগত পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন। আমি ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।

সংবাদ সম্মেলনে পাঁচগাঁও দাখিল মাদরাসার সুপার মো. জাহেদুল্লাহ বলেন, হাসনা হেনা আমাদের সহকারী শিক্ষক। একজন শিক্ষককে এভাবে হেনস্তা করা ঠিক হয়নি। আমরা এ ঘটনার দ্রুত একটি সমাধান চাই।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসনা হেনা ছাড়াও তার ছেলে হাবিব তন্ময় ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com