1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ৯ মার্চ, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবসের কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় ভ্যাচুয়ালী অংশ নেন সংসদ সদস্য ফখরুল ইমাম। বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব আহবায়ক আবুল কালাম আজাদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মায়া রানী সরকার, তথ্যসেবা কর্মকর্তা শাহানাজ পারভিন, পল্লী সমাজের সভাপ্রধান লাইলি আক্তার প্রমুখ।

এছাড়াও পল্লীসমাজের সদস্য, জয়িতা, নাট্যকর্মী, সারভাইবারস কর্মী ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানবন্ধন এবং ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com