1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ৯ মার্চ, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ‘‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তার্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ, পল্লী শ্রী, ব্রাক এনজিও ফুলবাড়ী শাখার সহযোগীতায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভুমি শামীমা আক্তার জাহান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুঁয়া, উপজেলা তথ্য আপা রোকসানা আক্তার নার্গিস, উপজেলা স্যাটেলম্যান অফিসার ফয়েজ উদ্দিন, পল্লীশ্রীর এরিয়া কো অর্ডিনেটর এএসএম তারিকুল ইসলাম, ওয়াল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com