1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বন্ধুর বাড়ি দাওয়াতে এসে সলিল সমাধি হলো কিশোরের

  • আপডেট টাইম :: বুধবার, ৯ মার্চ, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সহপাঠী বন্ধুর বড় ভাইয়ের ছেলের খৎনার দাওয়াতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে সলিল সমাধি হয়েছে তোফাজ্জল হোসেন নামে ষোল বছর বয়সী এক স্কুলছাত্রের। তোফাজ্জল পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার বাসিন্দা আব্দুস সাত্তার এর ছেলে।

সূত্র জানায়, নিহত তোফাজ্জল হোসেন ঢাকার কড়াইল এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। তার সহপাঠী নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা গ্রামের সাজেদুল ইসলামের বড় ভাই আব্দুল মান্নান এর ছেলের খৎনার দাওয়াতে গতকাল মঙ্গলবার রাতের বাসে ঢাকা থেকে আসে। পরে আজ বুধবার বেলা এগারোটার দিকে বন্ধুর বাড়ির কাছে থাকা চেল্লাখালী নদীতে গোসল করতে নামে দুই বন্ধু। এসময় তারা সাঁতার কেটে নদীর এপাড় থেকে ওপাড়ে যেতে চাইলে সাজেদুর পেরিয়ে গেলেও তোফাজ্জল নদীর মাঝপথে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট এসে নিখোঁজের প্রায় দুই ঘন্টা পর মরদেহ উদ্ধার করে। এসময় খবর পেয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামসহ অন্যরা ছুটে আসেন।

নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার কয়েক মিনিটের মধ্যেই তোফাজ্জলের মরদেহ উদ্ধার করি । 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com