1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বড় ভাইকে মিষ্টি খাওয়াতে গিয়ে মিলল দায়ের কোপ, ছোট ভাই খুন

  • আপডেট টাইম :: বুধবার, ৯ মার্চ, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে নতুন ঘরের মিষ্টি খাওয়াতে গিয়ে বড় ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছে সহোদর ছোট ভাই। আজ (৯ মার্চ বুধবার) সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কিছুদিন যাবত ওই এলাকার আব্দুস ছালামের বড় ছেলে আমিনুল ইসলাম বেলাল ও ছোট ছেলে আশরাফুল ইসলাম দুলালের মাঝে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ছোট ভাই দুলাল বাড়িতে নতুন ঘর উঠানোর কাজ করছিল। একপর্যায়ে নতুন ঘরের মিলাদের জন্য ছোট ভাই দুলাল মিষ্টি নিয়ে বড় ভাই বেলালের ঘরে যায়। এসময় ক্ষোভে বড় ভাই বেলাল ধারালো দা দিয়ে ছোট ভাই দুলালকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও হত্যার ঘটনায় বড় ভাই আমিনুল ইসলাম বেলাল এবং আরেক ছোট ভাই লিটন মিয়াকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com