
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ও সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে প্রেসক্লাবের জন্য ৪২ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন উপহার দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম।
বুধবার (৯ মার্চ) রাতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম এর ব্যক্তিগত আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির ও প্রাণী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব এমএ. হাকাম হীরা, প্রতিষ্ঠাতা সামেদুল ইসলাম তালুকদার, নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল মান্নান সোহেল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ তহবিল সম্পাদক এম. সুরুজ্জামান ও সদস্য অভিজিৎ সাহা।
মতবিনিময় সভায় অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম এর ব্যক্তিগত পক্ষ থেকে প্রেসক্লাবের জন্য একটি ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।