1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে শহীদ দারোগ আলীর ৫৩তম শাহাদত বার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

শেরপুর : শহীদ দারোগ আলীর ৫৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদের বাড়ি সদর উপজেলার জঙ্গলদী গ্রামে গত ৮ মার্চ মঙ্গলবার বিকালে কবর জিয়ারত, কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ দারোগ আলী স্মৃতি সংঘের উদ্যোগে এসব কর্মসূচী পালিত হয়।

স্মৃতি সংঘের সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা মো. লেহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বলাইরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম মনি, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম আকন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, স্মৃতি সংঘের উপদেষ্টা পরিষদ সদস্য মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. রঞ্জু শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সাংগঠনিক সম্পাদক দিপু রায়হান রিপন।

উল্লেখ্য, ১৯৬৯ সনের ৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গণ অভ্যুথানের সময় কুমড়ারচর পেরিবাড়ি চেয়ারম্যান জসিম উদ্দিনের রিজাইন নিতে গেলে চেয়ারম্যানের ছেলে আঙ্গুরের গুলিতে সকাল সাড়ে ১১ টার দিকে মেধাবী তরুন দারোগ আলী শাহাদত বরণ করেন। দারোগ আলী জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ফার্স্টবয় ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com