1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার: মুজিবশতবর্ষ উপলক্ষে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত ফারজানা।

তিনি গত মঙ্গলবার (৮ মার্চ) ও বুধবার (৯ মার্চ) সকালে উপজেলার গৌরদ্বার ইউনিয়নের পাইস্কা, টালকী ইউনিয়নের জামতলী ও চন্দ্রকোনা ইউনিয়নের চকবড়ইগাছি এলাকা এবং নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের কাটাবাড়ি এলাকায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ১ম পর্যায়ের ঘর তথা কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন।

উপসচিব ইশরাত ফারজানা বলেন, ‘আমি আনন্দিত ও আপ্লুত যে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের কাজ করতে এসেছি। এখানে এসে বাস্তবে তার সুফল দেখতে পেলাম। এ এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।’ পরে তিনি সুবিধাভোগীদের ঘর পরিদর্শন ও কুশল বিনিময় করেন। এসময় তিনি ঘরের নির্মানকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com