1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরের গড়কান্দা মহল্লা থেকে ১১৫ পিস ইয়াবাসহ ইয়াকুব আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর। বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ইয়াকুব কালিনগর মহল্লার আলী হোসেন এর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানার উপস্থিতিতে একটি আভিযানিক দল আব্দুল্লাহ এর ফলের দোকান এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ইয়াবাসহ হাতেনাতে ইয়াকুব আলী (২৮) নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে ১১৫ পিস ইয়াবা, নগদ ৮শ টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটককৃত ইয়াকুব প্রাাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com