1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুুতিতে গতিশীলতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সচেতন মুলক আলোচনা ও দুর্যোগ প্রস্তুতি স্বরুপ মহড়ার মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জি এম পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, বর্তমান প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ শামীমা আক্তার জাহান, ফায়ার সার্ভিস অফিসার্স ইনচার্জ মোঃ মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শমসের মন্ডলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস এর আয়োজনে সচেতনতামূলক দুর্যোগ প্রস্তুতি স্বরুপ এক মহড়া প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com