1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উপলক্ষে এক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে ফায়ার সার্ভিস এর একটি দল ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষা কল্পে উপস্থিত সকলের মাঝে মহরা প্রদর্শনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার জয়নাল আবদিন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ফায়ার সার্ভিস এর সদস্য, পুলিশের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com