1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে খয়েরবাড়ি মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে ২কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার নবনির্মিত চারতলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবন উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, এমপি পত্নি মোছা. রেজিনা রহমান, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রহমতুল্লাহ ওয়াজিদ, উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম মন্ডল, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. এমামুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com