যশোর : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৩৫বোতল ফেনসিডিলসহ শাহীন আলী (৩৩) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের কওসার আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাজারের নিরব স্নাক্সের বিপরীত পাঁকা রাস্তার উপর অবস্থান করে চেকপোস্ট পরিচালনা করার সময় বেনাপোল হইতে যশোর অভিমুখি সোহাগ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৭৭৩৫ বাসকে থামিয়ে তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিলসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।