1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় বাসচাপায় সাংবাদিক নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ১২ মার্চ, ২০২২

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় হাসান পারভেজ (৫৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাখিমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান পারভেজ মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী গ্রামের হাজী জয়নুল হক শিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ শেষে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন হাসান। এসময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com