1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে ট্রাক চাপায় ইপিজেড কর্মী স্বামী-স্ত্রী নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ মার্চ, ২০২২
এ জি মুন্না, নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডের দুই শ্রমিক মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।
রোববার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে ইপিজেড সংলগ্ন নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্বপন কুমার (২৮) ও তার স্ত্রী সুমি রানী(২৩)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ায়। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের পুত্র। তারা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিন শ্রমিক মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। আহত হন সতিশ চন্দ্র (৩০) নামের আরেক ইপিজেড শ্রমিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com