1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় রংমিস্ত্রি নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
শেরপুর : শেরপুরে  ড্রাম ট্রাকের চাপায় এক রংমিস্ত্রি নিহত হয়েছে। ১৩ মার্চ দিবাগত রাত ৪ টায় শেরপুর জেলা শহরের চাপাতলী এতিমখানা মোড়ে এ ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় নিহত রংমিস্ত্রীর নাম নুরুল ইসলাম (৪০)। তিনি সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত মত শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রাত ৪ টায় ব্যাক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে জেলা শহরের খরমপুর হতে পৌরসভাধীন কসবা কাচারীপাড়া তার শশুর বাড়িতে ফেরার পথে শহরের এতিমখানা মোড়ে আসার মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ড্রাম ট্রাক নুরুলের মোটরসাইকে চাঁপা দেয়। এঘটনায় গুরতর আহত হয় রংমিস্ত্রি নুরুল ইসলাম। এতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহত নুরুল ইসলামকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল কবীর সুমন বলেন, নূরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে আছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত রংমিস্ত্রি নুরুল ইসলামের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com