1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ভোজ্যতেল আমদানি পর্যায়েও ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের পর এবার আমদানি পর্যায়েও ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার হবে। মঙ্গলবার (১৫ মার্চ) অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার (১৪ মার্চ) উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের ওপর ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওই ভ্যাট দিতে হবে না। এতোদিন সয়াবিন ও পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ হচ্ছে। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে।

কিন্তু মন্ত্রীর ঘোষণার পরও তিন পর্যায়ের ভ্যাট না কমিয়ে কেবল উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট মওকুফ করে এনবিআর। পরে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয় সয়াবিন তেলের আমদানি পর্যায়েও প্রত্যাহার হচ্ছে ভ্যাট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com