1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে রায়ের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলাধীন রায়ের বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৩কোটি টাকা।

জানা যায়, উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে সোমবার রাতে বাজারের চুরি মহালের ব্যবসায়ীরা সারাদিন বেচা-কেনা শেষে দোকান বন্ধ করে যান। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিটে একটি দোকান থেকে হঠাৎ আগুন লেগে চারিদিকে চড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা সেই আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়ার দুটি ফায়ার সার্ভিসের টিম এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২৩টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ৩কোটি টাকা হবে বলে জানান ব্যবসায়ীরা।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com