1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন করায় ২ লাখ জরিমানা, বালু জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ মার্চ, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী ভোগাই এর নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা ও উত্তোলিত বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন নাকুগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নাকুগাঁও ভোগাই ব্রিজ এর ৫শ মিটারের মধ্যে কতিপয় বালু ব্যবসায়ী বালু উত্তোলন করছিল। এমতাবস্থায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বালু উত্তোলনকারীকে ২ লাখ টাকা জরিমানা এবং উত্তোলিত সমুদয় বালু জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা জানান, জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com