1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
এ জি মুন্না, নীলফামারী: নীলফামারীতে বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে প্রেমিকা। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রেমিক। ধর্ষণের পর প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানালে প্রেমিকের বাড়ি থেকে বের হতে অস্বীকৃতি জানায় প্রেমিকা।
ঘটনাটি ঘটেছে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী ওই মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করে। এজাহারের অভিযুক্তরা হলেন- ওই এলাকার প্রেমিক মোঃ মমিনুর রহমান (২৫), তার বাবা অফিজার রহমান (৫২), তার মা মোছাঃ আছমা বেগম (৫০)।
দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ‘অভিযুক্ত মমিনুরের সাথে ২বছর ধরে প্রেমের সম্পর্ক ভুক্তভোগী ওই মেয়ের। গত ১৪ মার্চ সকালে ঘুম থেকে উঠে মেয়ের পরিবারের লোকজনেরা মেয়েকে খুজতে লাগলে এক পর্যায়ে জানতে পারে মেয়ে অভিযুক্ত ছেলের বাড়ীতে অবস্থান করছে। পরে মেয়ের বাবা তাকে ওই বাড়ীতে অবস্থান করার কারণ জানতে চাইলে ভুক্তভোগী মেয়ে জানায় অভিযুক্ত মমিনুর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এখন বিয়ে করার কথা বললে ছেলের পরিবার তাতে অস্বীকৃতি জানায়।’
এ ব্যাপারে অভিযুক্ত মমিনুরের মা মোছাঃ আছমা বেগম প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করে বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
এ বিষয়ে জলঢাকার মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আব্দুর রহিম জানান, মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com