
নালিতাবাড়ী (শেরপুর) : এবার অসহায় এক ব্যবসায়ীর পাশে দাড়ালেন নালিতাবাড়ী উপজেলা যুবলীগের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ব্যক্তিগত কার্যালয়ে তিনি ওই ব্যবসায়ীর হাতে ব্যক্তিগতভাবে ২০ হাজার টাকার সহায়তা চেক তুলে দেন। এসময় উপজেলা যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুল ইসলাম জুয়েল, রাকিবুল হাসান বুলবুল, মনোয়ার হোসেন, আব্দুল মোমিন নিক্সন, মিলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নালিতাবাড়ী শহরের একসময়ের প্রতিষ্ঠিত জনৈক টেইলারিং ব্যবসায়ী সময়ের বিবর্তনে ব্যবসায় ধস নেমে বর্তমানে অসহায়ভাবে জীবন-যাপন করছেন। ব্যবসা-বাণিজ্য হারিয়ে তিনি এখন নিঃস্ব। এমতাবস্থায় বিষয়টি হাজী জাহাঙ্গীর আলমের নজরে এলে তিনি পাশে দাড়াতে উদ্যোগে নেন।
এর আগেও তিনি এক কন্যাশিশুর চিকিৎসায় তার বাবার হাতে ২০ হাজার টাকার চেক এবং ’৯৪ ব্যাচ এর এক দরিদ্র বন্ধুর বাড়ি তৈরিতে ২০ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় অসহায়ের পাশে সহযোগিতা দাড়ান।