
শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উদযাপন পালন করা হয়েছে জাতীয় শিশু দিবস।
শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের তাতিহাটি আইডিয়াল স্কুল মাঠে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। সভায় সভাপতিত্ব করেন এপি ওয়ার্ল্ড ভিশনের উপজেলা চাইল্ড ফোরামের সভাপতি মো, হৃদয় মিয়া। সভায় স্বাগত বক্তব্য দেন, শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার প্রকাশ চাম্বু গং।
এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার জনপল স্কু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, ইয়ুথ ফোরামের সভাপতি মনিকা আক্তার প্রমূখ।
এ সময় এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার হারুনূর রশীদ, প্রোগ্রাম অফিসার জেফি রাজ দোলন কুবি, স্পন্সরশীপ সিস্টেম সার্পোর্ট অফিসার ক্রীস্টিনা মুক্তা সিকদার উপস্থিত ছিলেন। এ কর্মসূচীতে তাতিহাটি আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রীসহ চাইর্ল্ড ফোরামের সদস্যরা অংশগ্রহণ করে।