
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পূর্ণ রেশনিং চালু ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মানব বন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
গত শুক্রবার (১৮ মার্চ) বিকেলে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে দেশব্যাপি প্রতিবাদ সপ্তাহ এর অংশ হিসেবে নালিতাবাড়ী বাজার চৌরাস্তা মোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ি উপজেলা খেতমজুর নেতা আমিনুল ইসলাম নীরব সমাবেশে সভাপতিত্বে এ সময় মোবাইলে বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সম্পাদক রাজিয়া সুলতানা। আরো বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল ইসলাম, খেতমজুর নেতা ফজল মিয়া,যোগানিয়া ইউনিয়ন খেতমজুর নেতা সাংবাদিক ফারজুস,যুবমৈত্রী জেলা আাহবায়ক কমিটির সদস্য আশরাফ আলী,পলাশ,ওয়ার্কার্স পার্টির নালিতাবাড়ী উপজেলা কমিটির সদস্য সুলতান মিয়া প্রমুখ।