1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

নকলায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানী : চার বখাটের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা বানেশ্বরদী খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে শ্লীলতাহানীর অভিযোগে স্থানীয় চার বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২মার্চ) সকালে উপজেলার বানেশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটেরা হলো- ভূরদী নয়ানীপাড়া গ্রামের জুয়েল মিয়া (২০), রেজাউল হক (১৯), আল-আমিন ও আলমগীর হোসেন (৩০)।
পুলিশ ও স্থঅনীয় সূত্র জানায়, বখাটে জুয়েল দীর্ঘদিন যাবত ওই শিক্ষার্থীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। প্রতিদিনে ন্যায় ওই ছাত্রী সোমবার সকালে স্কুলের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে বানেশ্বরদী নয়ানীপাড়া হারেজ আলীর দোকানের কাছে পৌছালে বখাটেরা কু-প্রস্তাব দেয় এবং জোরপূর্বক তুলে নেওয়ার জন্য টানা-হেচড়া করে। একপর্যায়ে চুলের মুঠি ধরে মারপিট শুরু করলে স্থানীয়রা উদ্ধার করে তাকে স্কুলে নিয়ে যায়।
বানেশ্বরদী খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, আমরা বিষয়টি জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ স্যারকে জানিয়েছি। আমরা এর উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার চাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, আমাকে বিষয়টি প্রধান শিক্ষক ফোনে জানিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এমন বকাটের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। তা না হলে ছাত্রীরা বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিবে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ মঙ্গলবার বলেন, শ্লীলতাহানীর শিকার ছাত্রীর পিতা কর্তৃক এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com