1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

  • আপডেট টাইম :: সোমবার, ২১ মার্চ, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে। আসন্ন রমজান মাস উপলক্ষে উপজেলায় ২৩ হাজার ৬১২ জন পাচ্ছে টিসিবির এসব পণ্য।

রবিবার (২০ মার্চ) সকালে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম।

প্রথম দিনে উপজেলার রাজনগর, কলসপাড়, রামচন্দ্রকুড়া ও কাকরকান্দী ইউনিয়নে ২ হাজার ৫০০ পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হয়। পণ্যগুলো হলো- ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল।

এদিকে, টিসিবির ন্যায্য মুল্যে পণ্য কিনতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন নিম্নমধ্যে বিত্ত আয়ের লোকজন। তারা এই কর্মসুচী চালু রাখার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com