1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে ফ্যামেলী কার্ডে টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ২১ মার্চ, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে গরীব ও স্বল্প আয়ের মানুষের জন্য ফ্যামেলী কার্ডে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মোবাইলের মাধ্যমে ভার্চুয়ালী টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.অতাউর রহমান মিল্টন,পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন,সহকারী কমিশনার ভুমি মোছা.শামিমা আক্তার জাহান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশ্রাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাফিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ফুলবাড়ী উপজেলায় ২৯ হাজার ৬৮  ফ্যামেলী কার্ডের মাধ্যমে এই টিসিবি পণ্য ক্রয়ের সুবিধা পাবেন। এর মধ্যে পৌর এলাকায়  জন১৮ হাজার ৮ শত ৭৯জন এবং সাতটি ইউনিয়ন পরিষদ এলাকায় ১৫ হাজার ৯১১জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com