
ফারুক হোসেন, গাজীপুর : সারাদেশে সরকারের ১ কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে গাজীপুরে প্রায় সোয়া দুই লাখ পরিবার ন্যায্য মূল্যের পণ্য পাবেন।
এরইমধ্যে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে রমজান মাস উপলক্ষে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পাবেন ১৩ হাজার ৮০টি পরিবার। এ তথ্য জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
তিনি আরো জানান, ন্যায্য মূল্যে কার্ডের মাধ্যমে পণ্য দেয়ার জন্য নীতিমালা অনুযায়ী জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ সুবিধাভোগী নাগরিকদের তালিকা প্রণয়ন করেছেন। গাজীপুর জেলায় মোট ২ লাখ ১৭ হাজার ৪৬২ টি পরিবার এ সুবিধা পাবেন। তাদেরকে ইতিমধ্যে কার্ড পৌছে দেয়া হয়েছে। উক্ত কার্ডের মাধ্যমে মোট দুইবার পণ্য পাওয়া যাবে। পণ্যের মধ্যে রয়েছে ২ লিাটর সয়াবিন তৈল, ২ কেজি চিনি ও ২ কেজি মশুর ডাউল। তালিকা অনুযায়ী । এ কার্যক্রম যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য জেলা প্রশাসক জেলার ৪৯ জন ডিলারের সাথে ইতিমধ্যে মতবিনিময় করেছেন। সঠিকভাবে যাতে সকলে পণ্য পায় তা নিশ্চিত করার জন্য ডিলারদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, কেউ কোন অনিয়ম করলে তার ডিলারশীপ বাতিল করা হবে। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে, রমজান মাসজুড়ে অসহায়-দরিদ্র মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া। যাতে তারা স্বস্তিতে রমজান ও ঈদ উদযাপন করতে পারেন। এক কোটি পরিবারকে পণ্য দিতে পারলে দেশের অন্তত পাঁচ কোটি মানুষ উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম, সাদেক তানভির, ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য তারিকুল ইসলাম রিপন মিয়া, ৮নং ইউপি সদস্য আলফাজ উদ্দিন সহঅন্যান্য ব্যক্তিরা