1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

নকলায় স্কুলছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপের অভিযোগে যুবলীগ নেতা বহিস্কার

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় স্কুলছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপে জড়িতের অভিযোগে ১নং গণপদ্দি ডিজিটাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রানাকে বহিস্কার করেছে নকলা উপজেলা আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার (৩ মার্চ) পৌর শহরের সুমাইয়া প্লাজায় আওয়ামী যুবলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে রানার বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রেস ব্রিফিংয়ে জানান, আব্দুল জলিল রানার বিরুদ্ধে নারীঘটিত অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠে। এ কারনে ওই এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। এতেকরে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বিধায় দল থেকে তাকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক। দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করে পার পাবে না। দলের ভিতরে থেকে কোন অপকর্ম করলে আমরা কখনোই তাকে প্রশ্রয় দিব না।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে উপজেলার ১নং গণপদ্দি ডিজিটাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রানা নিজ ঘরে গণপদ্দি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাকে আটক করে। স্থানীয়রা জানান, জলিল দীর্ঘদিন যাবত ওই ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে আসছিল।
অভিযুক্ত আব্দুল জলিল রানা অভিযোগ অস্বীকার করে জানান, এ ঘটনায় আমি জড়িত নই। মেয়ের পরিবার ও এলাকাবাসী পরিকল্পিতভাবে শত্রুতার বসে মেয়েটিকে আমার ঘরে তুলে দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন।
এদিকে এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে বহিস্কৃত যুবলীগ নেতা রানার বিরুদ্ধে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা আইনগত ব্যবস্থা নিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com